পোস্টগুলি

করোনা এন্টিবডি সনদ থাকা সত্ত্বেও আবার কোয়ারেন্টাইনে ডা : ফেরদৌস

কোয়ারেন্টাইন মুক্ত হলাম আমি অবশেষে কোয়ারেন্টাইন মুক্ত হলাম আমি। কেটে গেলো ১৪টি দিন। সময়তো কাটবেই। থেকে যাবে কেবল স্মৃতি। এই মুহূর্তে কোন অভিযোগ নয়, কেবল ধন্যবাদই দিতে চাই সবাইকে। যারা গত ১৪টি দিন আমার সাথে ছিলেন। বিভিন্নভাবে সহায়তা দিয়েছেন, মানসিকভাবে শক্ত থাকতে প্রেরণা জুগিয়েছেন। তবে একথা আমাকে বলতেই হবে যে, শুরুটা বেশ কঠিনই ছিল আমার জন্যে। আমার বিরুদ্ধে "অহেতুক" এবং "মিথ্যা অভিযোগে" বিরাট ঝড় উঠেছিল। সব ভুল প্রমাণিত হয়েছে। ঝড়ও হয়তো থেমে গেছে। যা বলছিলাম, দেশে আসার পর আমাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে দেয়া হয়েছে; এই বিষয়টি আমি প্রথম পাঁচদিন মানতেই পারছিলাম না। কেননা আমার এন্টিবডির সনদ ছিল। তখন মানসিকভাবে রীতিমতো বিদ্ধস্ত হয়ে পড়েছিলাম। পরিবার, সহকর্মী, বন্ধু, সুধীজন, সহযোদ্ধারা, সাংবাদিক এবং দেশের মানুষের সহায়তা ও সমর্থণ আমাকে সাহস জুগিয়েছে।   দেশে এসেছিলাম কয়েক সপ্তাহ দেশবাসীর জন্যে কাজ করবো বলে। সাথে ছোট্ট একটি স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলে যাবো, এমন আশা ছিল। সেই লক্ষ্যেই দুই থেকে তিন সপ্তাহের জন্যে এসেছিলাম। যদিও সময় কিছুটা ক্ষেপন হয়ে গেছে। এরপরও আমি মনে করি, কোন আক্...

ডাক্তারের সাথে এ কেমন আচরণ !

ছবি
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসা সেবা দিয়ে বিপাকে পড়েছেন এক চিকিৎসক ও তার পরিবার। বর্তমানে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। এরই মধ্যে দুইবার টেস্ট করিয়েছেন ওই চিকিৎসক। তাতে রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু যে বাসায় আছেন সেখানকার কয়েকজন রুঢ় আচরণ করছেন ওই চিকিৎসক ও তার পরিবারের সঙ্গে। চিকিৎসকের স্ত্রীও একজন চিকিৎসক। এরইমধ্যে চিকিৎসক পরিবারের ওপর নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাদেরকে তালাবদ্ধ করে রাখার হুমকি দেয়া হয়েছে। সামাজিকভাবেও হেয় করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গায়। জেলার সদর থানার পুরাতন হাসপাতালের সামনে শান্তিপাড়ায় আমিনুল ইসলামের বাসায় ভাড়া থাকেন মেহেরপুর জেনারেল হাসপাতালের কার্ডিওলোজি চিকিৎসক এম এ রশীদ। সম্প্রতি ওই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মৃত্যুবরণ করেন। তার চিকিৎসার দায়িত্বে ছিলেন এম এ রশীদ। পরে মৃত ব্যক্তির করোনা টেস্ট পজেটিভ আসলে তিনি হোম কোয়ারেন্টিনে যান। ওই চিকিৎসকের পাশের ফ্ল্যাটে থাকা ট্রাফিক বিভাগে কর্মরত টি আই মাহবুব কবির মিঠু দফায় দফায় চিকিৎসক ও তার পরিবারের সঙ্গে অমানবিক ও রুঢ় আচরন করেন বলে অভিযোগ করেছেন ডা. এম এ রশীদ। তিনি তার ফেসবুকে ...

মেয়ে শিশুর ৫২৮ টি সুন্দর নাম

ছবি
মেয়ে শিশুর ৫২৮টি ইসলামিক নাম: ১.আফরা=অর্থ =সাদা ২.সাইয়ারা=অর্থ =তারকা ৩.আফিয়া =অর্থ =পুণ্যবতী ৪.মাহমুদা =অর্থ =প্রশংসিতা ৫.রায়হানা =অর্থ =সুগন্ধি ফুল ৬.রাশীদা =অর্থ =বিদুষী ৭.রামিসা =অর্থ =নিরাপদ ৮.রাইসা =অর্থ = রাণী ৯.রাফিয়া=অর্থ = উন্নত ১০.নুসরাত =অর্থ = সাহায্য ১১.নিশাত =অর্থ =আনন্দ ১২.নাঈমাহ =অর্থ =সুখি জীবন যাপনকারীনী ১৩.নাফীসা =অর্থ =মূল্যবান ১৪.মাসূমা =অর্থ =নিষ্পাপ ১৫.মালিহা =অর্থ =রুপসী ১৬.হাসিনা =অর্থ =সুন্দরি ১৭.হাবীবা =অর্থ =প্রিয়া ১৮.ফারিহা =অর্থ =সুখি ১৯.দীবা =অর্থ = সোনালী ২০.বিলকিস =অর্থ =রাণী ২১.আনিকা =অর্থ =রুপসী ২২.তাবিয়া =অর্থ =অনুগত ২৩.তাবাসসুম =অর্থ = মুসকি হাসি ২৪.তাসনিয়া =অর্থ = প্রশংসিত ২৫.তাহসীনা =অর্থ = উত্তম ২৬.তাহিয়্যাহ =অর্থ = শুভেচ্ছা ২৭.তোহফা =অর্থ = উপহার ২৮.তাখমীনা =অর্থ = অনুমান ২৯.তাযকিয়া =অর্থ = পবিত্রতা ৩০.তাসলিমা =অর্থ = সর্ম্পণ ৩১.তাসমিয়া =অর্থ = নামকরণ ৩২.তাসনীম =অর্থ = বেহেশতের ঝর্ণা ৩৩.তাসফিয়া =অর্থ = পবিত্রতা ৩৪.তাসকীনা =অর্থ = সান্ত্বনা ৩৫.তাসমীম =অর্থ = দৃঢ়তা ৩৬.তাশবীহ =অর্থ = উপমা ৩৭.তাকিয়...

ঢাকা শহরে করোনা আক্রান্ত রুগীর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে যে সকল হাসপাতালে

ছবি
জেনে নিন যে সকল হাসপাতালে করোনা আক্রান্ত রুগীর চিকিৎসা সেবা দেয়া হচ্ছে তার নাম,ঠিকানা ও ফোন নম্বর ,,,,,

মৃত ব‍্য‍ক্তির দেহে কত সময় বাঁচে করোনা ভাইরাস ? ---মমতাজ আহমেদ তাজ

ছবি
করোনা ভাইরাসে মৃত ব্যক্তির দেহে কত সময় জীবাণু বা এজেন্ট সক্রিয় থাকে তা নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক চলছে। বাংলাদেশও এর বাইরে নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি। এই অবস্থায় মৃত ব্যক্তির লাশ অনেকেই স্পর্শ করতে চাচ্ছেন না। বাংলাদেশে এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের দাফন হচ্ছে নীরবে, কম সংখ্যক মানুষের উপস্থিতিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সর্বশেষ রিপোর্টে বলেছে, মারা যাওয়ার পর মানুষের শরীরে জীবাণুর বেশির ভাগই দীর্ঘ সময় জীবিত থাকে না। আরো খোলাসা করে বলেছেন, থাইল্যান্ডের মেডিকেল সার্ভিসের মহাপরিচালক স্যামসাক আকাসিলিফ। ব্যাংকক পোস্টকে তিনি বলেছেন, কোন ব্যক্তি ভাইরাসে মারা যাওয়ার সাথে সাথে জীবাণুও মরে যায়। তাই অন্য ব্যক্তির শরীরে সংক্রমণের সুযোগ কম। এই বিতর্কে বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোজাহেরুল হক ভিন্নমত পোষণ করেছেন। যিনি দীর্ঘ দিন বিশ্ব স্বা্স্থ্য সংস্থার হয়ে দক্ষিণ এশিয়ায় কাজ করেছেন। তিনি মনে করেন, ভাইরাসের দীর্ঘ সময় জীবিত থাকার সুযোগ নেই। এই ভাইরাস ৬ ঘণ্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। বাংলাদেশে করোনার উপসর্গ নিয়ে কোন ব্যক্তির মৃত্যুর পর পরীক্ষা নিয়েও প্র...

হাসপাতালে সেবা দিয়ে বাসায় ফেরার পথে ডাক্তারকে পেটালেন ওসি

ছবি
ডাক্তার হয়েছেন তো কি হয়েছে বলেই চিকিৎসক পেটালেন পাংশা থানার ওসি আহসান উল্লাহ- আপডেটঃ- ২৯ মার্চ ২০২০ ডিউটি শেষে হাসপাতাল থেকে ফেরার পথে এক ডাক্তারকে পিটিয়ে আহত করেছেন রাজবাড়ী পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো: আহসান উল্লাহ। পাংশা উপজেলা কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ডা. সুপ্রভ আহমেদ জরুরী ডিউটি শেষে ফিরছিলেন। পথে ভ্যানের গতিরোধ করেন পাংশা থানার ওসি আহসান উল্লাহ। সে সময় ডা. সুপ্রভ তার পেশাগত পরিচয় দেন । ওই ডাক্তারের পরিচয় পাওয়ার পর অশালীন বক্তব্য করতে থাকেন পাংশা থানার অফিসার ইনচার্জ। একপর্যায়ে নির্যাতনের শিকার চিকিৎসক ওসিকে জানান, তিনি জরুরী সেবায় নিয়োজিত এবং ডিউটি শেষে ফিরছেন। তখন পাংশা থানার ওসি বলেন, ডাক্তার হয়েছেন তো কি হয়েছে। বলেই ওই ডাক্তারকে লাঠি দিয়ে পায়ে আঘাত করেন। সোস্যাল মিডিয়ায় এই ঘটনার বিবরণ দিয়ে বিচার চেয়েছেন ৩৯ তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত রাজবাড়ির এই মেডিকেল অফিসার। এ ব্যাপারে রাজবাড়ি থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সোস্যাল মিডিয়ায় ডাক্তার পেটানোর এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে। জরুরী সেবায় নিয়োজিত একজন সর...

২৬ হাজার ৩০০ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে

ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ ধাপে সারাদেশে প্রাক-প্রাথমিক পর্যায়ে ২৬ হাজার ৩০০ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন এ বিষয়ে বলেন, নতুন করে আরও ২৬৩০০ জন প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষক নিয়োগ দেয়া হবে। এ কার্যক্রম শুরু করা হয়েছে। তবে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন নিয়োগ কার্যক্রম পরিচালনা না করতে নিয়ম করা হয়েছে। প্রাথমিকে নতুন চুড়ান্তভাবে উত্তীর্ণদের নিয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগের পরীক্ষায় চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের চলতি মাসেই পদায়ন দেয়া হবে। যোগদান পাওয়া এসব শিক্ষকদের ফেব্রুয়ারি মাস থেকে ক্লাস করানোর দায়িত্ব দেয়া হবে। প্রসঙ্গত, গত ডিসেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ-২০১৮ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। সারাদেশে শূন্য আসনের ভিত্তিতে মোট ১৮১৪৭ জনকে চূড়ান্ত ফলাফলে নির্বাচন করা হয়। জানুয়ারির মাঝামাঝি থেকে নিজ নিজ উপজেলায় এসব শিক্ষকদের পদায়ন কার্যক্রম শুরু করা হবে। জানা যায়, জানুয়ারি মাসের মধ্যে পদায়ন কার্যক্রম শেষ করা হবে। ফেব্রুয়ারি থেকে তাদের ক্লাস কার্যক্রম শুরু হবে। ...

১০ জানুয়ারি থেকে ট্রেনের নতুন সময় সূচী

১০ জানুয়ারি থেকে পাল্টে যাচ্ছে রেলের সময়সূচি আগামী ১০ জানুয়ারি থেকে নতুন সূচি মেনে স্টেশন ছাড়বে পূর্বাঞ্চল রেলের ২২টি ট্রেন। রেল মন্ত্রণালয় থেকে এ নিয়ে একটি নির্দেশনাও এসেছে। রেলওয়ে সূত্র জানায়, পারবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সকাল ৬টা ২০ মিনিটে। পরবর্তীতে দুপুর ৩টা ৪৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছাড়বে পারবত এক্সপ্রেস। সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে স্টেশন ছাড়বে সকাল ৭টায়। পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বিকাল সাড়ে ৪টায়। সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকা ছাড়বে সকাল সোয়া ১১ টা। পুনরায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ছাড়বে রাত সোয়া ১১টায়। মহানগর এক্সপ্রেস ঢাকা স্টেশন ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে। চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছাড়বে দুপুর সাড়ে ১২টায়। অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে ঢাকা ছাড়বে সকাল ১১টায়। পুনরায় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তারাকান্দি ছাড়বে ট্রেনটি। কিশোরগঞ্জ এক্সপ্রেস ঢাকা ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। পুনরায় বিকেল ৪টায় কিশোরগঞ্জ স্টেশন ছাড়বে ট্রেনটি। উপবন এক্সপ্রেস ঢাকা ছাড়বে রাত সাড়ে ৮টায়। সিলেট ছাড়বে রাত সাড়ে ১১টায়। যমুনা এক্সপ্রেস ঢাকা ...

আপনি যদি ভাল শিক্ষক হতে চান,,,

ছবি
মম্‌তাজ আহমেদ তাজ, প্রধান শিক্ষক,আন্দুলবাড়ীয়া বহুমূখী মাধ‍্যমিক বিদ‍্যালয়, জীবননগর, চুয়াডাঙ্গা । The fifth discipline’ বইয়ে একটা উদ্ধৃতিতে বলা হয়েছে, “Leader as teacher’ is not about ‘teaching’ people how to achieve their vision. It is about fostering learning, for everyone. Such leaders help people throughout the organization develop systematic understanding.”  একজন শিক্ষক যখন কেবল মাত্র শিক্ষক তখন কেবলমাত্র পঠন-পাঠন কার্যক্রম পরিচালনা, মূল্যায়ন ও প্রশাসনিক নিয়মিত দায়িত্ব পালনই এ ক্ষেত্রে পর্যাপ্ত ভূমিকা রাখতে পারে।  কিন্তু একজন শিক্ষক যখন নেতা, অর্থাৎ নেতৃত্বের গুণাবলির ছোঁয়া তার ভেতর থাকে তখন শিক্ষক হিসেবে তিনি নিজেকে দাঁড় করাতে পারেন একজন অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে।কাজেই শিক্ষককে তার শিক্ষণ-শিখন দক্ষতার সাথে নেতৃত্বের গুণাবলীও রপ্ত করা চাই। প্রথমত, একজন শিক্ষককে বর্তমানের প্রচলিত জ্ঞান সম্পর্কে নিজেকে হালনাগাদ রাখতে হবে। একজন শিক্ষক তখনই একজন স্বার্থক শিক্ষক যখন তিনি একজন ““life-long learner’.  শিক্ষকের জ্ঞান সম্পর্কে পিপাসা, সৃজনশীল মনোভাব এবং সময়ের সাথে শ...

ফিনল‍্যান্ডের শিক্ষা ব‍্যবস্থা

ছবি
ফিনল‍্যান্ডের শিক্ষা ব‍্যবস্থা ফিনল্যান্ডের অধিবাসীদের ফিনিশ বলা হয়ে থাকে। ফিনিশদের জন্য শিক্ষা ব্যবস্থা একেবারেই ফ্রি, মানে কোনো টাকা পয়সা দিতে হয় না। বলা চলে এদিক থেকে ফিনিশরা খুবই ভাগ্যবান। আর এদের শিক্ষার হার শত ভাগ। ফিনল্যান্ডে ১০টি মাল্টিডিসিপ্লিনারি ইউনিভার্সিটি, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিসহ পাঁচটি স্পেশালইজড ইউনিভার্সিটি, ২৭টি পলিটেকনিক বা অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আছে। গণিত ও বিজ্ঞান শিক্ষায় ১৫ বছর বয়সী ফিনিশ স্টুডেন্টদের ওইসিডি (OECD) দেশগুলোর মধ্যে অবস্থান ওপরের দিকে (PISA, 2015)। ফিনল্যান্ড পড়াশোনার মানের ব্যাপারে আপসহীন। ছোটকালে এদের পড়াশোনা শুরু হয় আমাদের দেশের বাল্যশিক্ষার মতো করে। যেটাকে এখানে বলা হয়ে থাকে ‘পাইভাকোতি’। যার বাংলা হচ্ছে ‘দিবা যত্নকেন্দ্র’। ৩ বছর বয়স থেকে বাচ্চাদের পাইভাকোতিতে দিতে হয়। পাইভাকোতিতে খেলাধুলা, খাওয়া দাওয়া, ঘুমানো আর আধো আধো ভাষা শিক্ষা শুরু হয়। নিয়মিত বাচ্চাদের বাবা-মায়ের অনুমতিক্রমে ঘুরতে নেও...

জুলাই মাসের এমপিওর চেক ব‍্যাংকে

ছবি
অনলাইন নিউজ : স্কুল ও কলেজ শিক্ষকদের চলতি বছরের জুলাই মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক বুধবার ছাড় হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ৮ আগস্ট পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

এক কলেজে একজন পরীক্ষার্থী , তাও আবার ফেল !

ছবি
অনলাইন নিউজ : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হাজী নূরুল ইসলাম কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ বছর মিরপুর উপজেলায় এইচএসসি সাধারণ শাখা থেকে ১৩টি কলেজের ১ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৭৮ জন পাস করেছেন। গড় পাসের হার ৫৮ দশমিক ৬৩ শতাংশ। এ বিষয়ে হাজী নূরুল ইসলাম কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০০০ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে বর্তমানে তিনিসহ ১৭ জন শিক্ষক রয়েছেন। গত বছর এইচএসসি পরীক্ষায় দুজন অংশ নিয়ে একজন পাস করেছিলেন। এ বছর একজন পরীক্ষার্থী অংশ নেন। তিনি ফেল করেছেন। কলেজটিতে সরকারি কোনো সুযোগ-সুবিধা নেই জানিয়ে অধ্যক্ষ বললেন, কলেজে উচ্চমাধ্যমিকে বর্তমানে ১৭ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সূত্র : প্রথম আলো

শিক্ষক নিয়োগে NTRCA বাতিল , আসছে NTSC

ছবি
অনলাইন ডেস্ক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিলুপ্ত করে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন (এনটিএসসি) গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে আইন ও বিধি প্রণয়ন হচ্ছে। এ জন্য গঠিত উপ-কমিটি আগামী রোববার (২২ জুলাই) সভায় বসবে। সূত্র জানায়, এনটিএসসি গঠন হলে বিদ্যমান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিলুপ্ত হবে। বর্তমানে সারাদেশে প্রায় ৩৫ হাজার বিদ্যালয়, কলেজ ও মাদরাসা রয়েছে। এনটিএসসি গঠন করা হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি একচ্ছত্র ক্ষমতা হারাবে। বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অধীনে নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিভাবকদের কাছ থেকে নানা খাতে বাড়তি অর্থ আদায়, ভর্তি ফি, টিউশন ফি, উন্নয়ন ফি ও এসএসসির ফরম পূরণের সামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। এনটিএসসি গঠন করা হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি একচ্ছত্র ক্ষমতার পাশাপাশি এসব বিষয়েও সমাধান হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। মাধ্যমিক ও উচ্চ ...

পাবলিক পরীক্ষার কেন্দ্র প্রতি উপজেলায় একটি হবে

ছবি
পাবলিক পরীক্ষা চলাকালীন সময় শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ থাকবে না। যত্রতত্র পরীক্ষার কেন্দ্র ও ভেন্যু স্থাপনের সুযোগও থাকছে না। প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে প্রতিটি উপজেলা শহরে আলাদা ভবন নির্মাণ করা হবে। সেখানেই পাবলিকসহ অন্যান্য পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে উচ্চপর্যায়ের একটি সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র বাস্তবায়ন হলে পরীক্ষা চলাকালীন পাঠদান কার্যক্রম থেকে বঞ্চিত হবেন না শিক্ষার্থীর। সংশ্লিষ্টরা এমনটাই দাবি করেছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মহিউদ্দিন খানের সভাপত্বিতে মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল একটি সভা হয়েছে। তাতে, শিক্ষা প্রকৌশল অধিদফতরের (ইইডি) প্রধান প্রৌকশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, উপসচিব (উন্নয়ন-১) নাসরীন মুক্তিসহ মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং ঢাকা শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, প্র...

মাদকাসক্ত পুলিশ মাদকসহ গ্রেফতার

ছবি
অনলাইন নিউজ : চুয়াডাঙ্গা জেলার দর্শনায় ফেনসিডিলসহ এক পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা মিলপাড়ার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় শিপলু নামে তার এক সহযোগিকেও আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪ বোতল ফেনসিডিল। আটক পুলিশ কনস্টেবলের নাম ওমর ফারুক। তার কন: নং ৬৪০। তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বিজিবির একটি টহল দল দর্শনা কেরু মিলপাড়ার জনৈক শিপলুর বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ভিতরে ফেনসিডিল খাওয়ার সময় পুলিশ সদস্য ওমর ফারুককে আটক করা হয়। উদ্ধার করা হয় ৪ বোতল ফেনসিডিল। সহযোগিতা করার জন্য বাড়ির গৃহকর্তা শিপলুকেও আটক করে বিজিবি সদস্যরা। পরে খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে বিজিবি সদস্যরা আটক দুই জনকে পুলিশের কাছে হস্তান্তর করে। দামুড়হুদা মডেল মডেল থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত পুলিশ সদস্যসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান জানা...

ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দল সম্পর্কে বিস্তারিত জেনে নিন

ছবি
ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দল (ক্রোয়েশীয়: Hrvatska nogometna reprezentacija) ক্রোয়েশিয়ার জাতীয় ফুটবল দল হিসেবে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করছে। ক্রোয়েশিয়ার ফুটবলের সর্বোচ্চ পরিচালনা পরিষদ ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক দলটি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। ১৯৪০ থেকে ১৯৪৪ সালের মধ্যবর্তী সময়কালে ফিফা স্বীকৃতপ্রাপ্ত দল হিসেবে ব্যানোভিনা অব ক্রোয়েশিয়া এবং স্বাধীন রাষ্ট্র ক্রোয়েশিয়া উনিশটি প্রদর্শনী ক্রীড়ায় অংশগ্রহণ করেছিল।[১] কিন্তু ১৯৪৫ সালে ক্রোয়েশিয়া যুগোস্লাভিয়ার সাথে একীভূত হলে দলটি বিলুপ্ত হয়। ১৯৪৫ থেকে ১৯৯০ সালের মধ্যে ক্রোয়েশিয়া পৃথক দল হিসেবে প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করেনি। তখন ক্রোয়েশীয় খেলোয়াড়েরা যুগোস্লাভিয়া জাতীয় ফুটবল দলের হয়ে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে অংশগ্রহণ করে। বিস্তারিত নিচের লিংকে https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE_%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC_%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2_%E0%A6%A6...

গাজীপুরের হোটেলে শিয়ালের মাংস !

ছবি
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী গ্রামে আমতলী বাজারের সাগর হোটেল নামের একটি খাবারের হোটেলে শিয়ালের মাংস রান্না করে গ্রাহকদের খাওয়ানো হয়। স্থানীয়দের কাছ থেকে এমন গোপন সংবাদ পেয়ে শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাকছুদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে হোটেল মালিক জাহাঙ্গীরসহ কর্মচারীরা হোটেল থেকে পালিয়ে যায়। পরে আদালত শিয়ালের মাংস গ্রাহকদের খাওয়ানোর দায়ে হোটেলটি সিলগালা করে দেয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারে নি ভ্রাম্যমান আদালত। এলাকাবাসী জানায়, শিয়ালের মাংস খেলে মানুষের শরীরের বাত-ব্যথা নিরাময় হয়। এমন ধারণা থেকেই গত কয়েকদিন আগে ফাঁদ পেতে বন্যপ্রাণী একটি শিয়ালকে আটক করে হোটেল মালিক জাহাঙ্গীর। পরে গলাকেটে হত্যা করে ওই শিয়ালের মাংস রান্না করে হোটেলের গ্রাহকদের কাছে গরু-খাসি বলে পরিবেশন করা হয়।

পরকীয়া দেখে ফেলায় মেয়ে হত্যাকারী বাবা গ্রেফতার

ছবি
অনলাইন নিউজ : নেত্রকোনার রোমহর্ষক চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার আসামী নিহত ফরিদার পাষন্ড পিতা সবুজ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। পিতার পরকীয়া প্রেমের অবৈধ দৃশ্য দেখে ফেলার দায়ে গত ১৬ অক্টোবর ১৬ সালে ফরিদাকে সুকৌশলে হত্যা করে তার পিতা সবুজ মিয়া। নেত্রকোনা দুর্গাপুরের ভারতীয় সীমান্ত এলাকা থেকে শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। বিশেষ পুলিশ সুপার (অপঃ ময়মনসিংহ) নির্দেশে সিআইডি নেত্রকোনা জেলার তদন্ত কর্মকর্তা প্রীতেশ তালুকদার ও আবু হানিফা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টার সময় কৃষকের বেশ ধারণ করে দুর্গাপুরের ভারতীয় সীমান্ত এলাকা থেকে সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়। জানাযায়, নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের দ্বিরালী গ্রামের সবুজ মিয়া তার পরকীয়া প্রেমের অবৈধ কর্মকান্ড দেখে ফেলায় ১৬ বছরের মেয়ে ফরিদাকে শ্বাসরোধে হত্যা করে গুছালী ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে ২০১৬ সনের ১৬ অক্টোবর। থানা পুলিশের তদন্তের পর জটিল এই মামলাটি পুলিশ হেডকোয়ার্টারস এর মাধ্যমে নেত্রকোনা সিআইডিতে আসে। সকলের ধারণা ছিল প্রেম ঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে এবং থানায় অপমৃত্যু মামলা হয়।...

সহকারী শিক্ষিকাকে ধর্ষণ করতে গিয়ে দপ্তরি গ্রেফতার

ছবি
অনলাইন নিউজ : যশোরের শার্শায় কাজি শাহিদুজ্জামান সাজন (২৪) নামে এক দপ্তরি কাম পিয়নের বিরুদ্ধে বিদ্যালয়ের ভেতরেই সহকারী শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদি হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেছেন। পরে সাজনকে আটক করেছে পুলিশ। আটক সাজন শার্শা কাজিপাড়ার মৃত. মতিয়ার রহমানের ছেলে। শার্শা থানার ওসি এম মশিউর রহমান বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের ই-ফরম জমা দেওয়ার উদ্দেশ্যে শার্শা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাফিলের খোঁজ করেন। এ সময় সাজন পাশের একটি কক্ষে স্যার আছেন বলে ওই শিক্ষিকাকে ডেকে নিয়ে যায়। পরে সাজন আচমকা ওই শিক্ষিকার স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পোশাক ছিঁড়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই শিক্ষিকার চিৎকারে পাশের রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর সাইদুল হক, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও পিয়ন আতিয়ার তাকে উদ্ধার করেন। ওসি বলেন, এ ঘটনায় ওই শিক্ষিকা ওই দিনই শার্শা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং : ৪৮। মামলার তথ্যের ভিত্তিতে এসআই আ...

চাকরিতে প্রবেশ ৩৫ বছর , অবসর ৬৫ বছর করার সুপারিশ

ছবি
অনলাইন নিউজ : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এই সুপারিশ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। কমিটির সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, খোরশেদ আরা হক ও মো. আবদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবটি দীর্ঘদিন ধরে বিবেচনাধীন ছিল। কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করা হয়েছে। সর্বসম্মত এই সুপারিশ গ্রহণের পাশাপাশি অবসরের বয়সসীমা ৬৫ বছর করার পরামর্শ দেয়া হয়েছে। বর্তমানে এই সরকারের আমলেই এই সুপারিশ বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। যুগান্তর