পোস্টগুলি

পরকীয়া দেখে ফেলায় মেয়ে হত্যাকারী বাবা গ্রেফতার

ছবি
অনলাইন নিউজ : নেত্রকোনার রোমহর্ষক চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার আসামী নিহত ফরিদার পাষন্ড পিতা সবুজ মিয়াকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। পিতার পরকীয়া প্রেমের অবৈধ দৃশ্য দেখে ফেলার দায়ে গত ১৬ অক্টোবর ১৬ সালে ফরিদাকে সুকৌশলে হত্যা করে তার পিতা সবুজ মিয়া। নেত্রকোনা দুর্গাপুরের ভারতীয় সীমান্ত এলাকা থেকে শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ। বিশেষ পুলিশ সুপার (অপঃ ময়মনসিংহ) নির্দেশে সিআইডি নেত্রকোনা জেলার তদন্ত কর্মকর্তা প্রীতেশ তালুকদার ও আবু হানিফা গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টার সময় কৃষকের বেশ ধারণ করে দুর্গাপুরের ভারতীয় সীমান্ত এলাকা থেকে সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়। জানাযায়, নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউরা ইউনিয়নের দ্বিরালী গ্রামের সবুজ মিয়া তার পরকীয়া প্রেমের অবৈধ কর্মকান্ড দেখে ফেলায় ১৬ বছরের মেয়ে ফরিদাকে শ্বাসরোধে হত্যা করে গুছালী ঘরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে ২০১৬ সনের ১৬ অক্টোবর। থানা পুলিশের তদন্তের পর জটিল এই মামলাটি পুলিশ হেডকোয়ার্টারস এর মাধ্যমে নেত্রকোনা সিআইডিতে আসে। সকলের ধারণা ছিল প্রেম ঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে এবং থানায় অপমৃত্যু মামলা হয়।...

সহকারী শিক্ষিকাকে ধর্ষণ করতে গিয়ে দপ্তরি গ্রেফতার

ছবি
অনলাইন নিউজ : যশোরের শার্শায় কাজি শাহিদুজ্জামান সাজন (২৪) নামে এক দপ্তরি কাম পিয়নের বিরুদ্ধে বিদ্যালয়ের ভেতরেই সহকারী শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদি হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেছেন। পরে সাজনকে আটক করেছে পুলিশ। আটক সাজন শার্শা কাজিপাড়ার মৃত. মতিয়ার রহমানের ছেলে। শার্শা থানার ওসি এম মশিউর রহমান বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষিকা ছাত্র-ছাত্রীদের ই-ফরম জমা দেওয়ার উদ্দেশ্যে শার্শা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। এ সময় তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাফিলের খোঁজ করেন। এ সময় সাজন পাশের একটি কক্ষে স্যার আছেন বলে ওই শিক্ষিকাকে ডেকে নিয়ে যায়। পরে সাজন আচমকা ওই শিক্ষিকার স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পোশাক ছিঁড়ে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই শিক্ষিকার চিৎকারে পাশের রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর সাইদুল হক, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও পিয়ন আতিয়ার তাকে উদ্ধার করেন। ওসি বলেন, এ ঘটনায় ওই শিক্ষিকা ওই দিনই শার্শা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং : ৪৮। মামলার তথ্যের ভিত্তিতে এসআই আ...

চাকরিতে প্রবেশ ৩৫ বছর , অবসর ৬৫ বছর করার সুপারিশ

ছবি
অনলাইন নিউজ : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬৫ বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এই সুপারিশ বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। কমিটির সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, খোরশেদ আরা হক ও মো. আবদুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কমিটির সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবটি দীর্ঘদিন ধরে বিবেচনাধীন ছিল। কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ করা হয়েছে। সর্বসম্মত এই সুপারিশ গ্রহণের পাশাপাশি অবসরের বয়সসীমা ৬৫ বছর করার পরামর্শ দেয়া হয়েছে। বর্তমানে এই সরকারের আমলেই এই সুপারিশ বাস্তবায়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। যুগান্তর

এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন

ছবি
চলতি বছরের ১লা জুলাই থেকেই ২০% মহার্ঘ ভাতা চালু হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে । এতে বলা হয়, মূল বেতনের ২০ শতাংশ হারে এই ভাতার পরিমাণ হবে মাসে ১৫০০ থেকে ৬০০০ টাকা। জাতীয় বেতন স্কেলভুক্ত সব সরকারি, বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বিশেষায়িত প্রতিষ্ঠান, সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এই মহার্ঘ ভাতা প্রযোজ্য হবে। সরকারের মেয়াদের শেষ সময়ে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এক অনুষ্ঠানে ২০ শতাংশ মহার্ঘ্য ভাতার এই ঘোষণা দেন। সরকার একটি স্থায়ী পে কমিশন গঠন করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে জানিয়েছিলেন, চলতি অক্টোবর মাসেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ী পে কমিশনের ঘোষণা আসতে পারে। মাহার্ঘ্য ভাতার প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীরা ছুটির আগে সর্বশেষ যে হারে মূল বেতন পেতেন, তার ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পাবেন। গত ১ জুলাই থেকে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ায় আগের দিন পযন্ত যেসব কর্মকর্তা-কর্মচারী পেনশনে গিয়েছেন বা যাব...

এমপিও না চাওয়ার শর্তে বিদ‍্যালয় স্থাপন হয়েছে ----শিক্ষা সচিব ।

ছবি
এমপিওভুক্তি সম্ভব নয় বলেই নীতিমালা তৈরি হচ্ছে। শর্ত সাপেক্ষে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করা হবে। প্রথম পর্যায়ে এক হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করা হবে উল্লেখ করে সচিব বলেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করতে কিছু নিয়ম রয়েছে। প্রথমে আবেদন গ্রহণ করা হবে। এরপর মাঠ পর্যায়ে তথ্য যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেয়া হবে। কেউ জোর করলেই তো হবে না। সব পদ্ধতি অনুসরণ করে এমপিওভুক্তির আওতায় আসতে হবে। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, বাজেটে সব বিষয় উল্লেখ থাকে না। অনেক বিষয়ে যেমন দুর্যোগ, বন্যাসহ জরুরি অবস্থার বিভিন্ন খাতে বরাদ্দ থাকে যা বাজেটে উল্লেখ করা হয় না। তেমনি নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে। যা প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়নি। অথচ বাজেটে বিষয়টি উল্লেখ না থাকায় শিক্ষকরা আন্দোলন শুরু করছেন। যা সত্যিই দুঃখজনক। শিক্ষকদের রাস্তায় ঈদ করায় দুঃখ প্রকাশ করে সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সচিব বলেন, এমপিওভুক্তির বিষয়ে সরকার প্রধান প্রতিশ্রুতি দিয়েছেন। শিক্ষামন্ত্রী, সচিবও প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু তারা কারও ওপর আস্থা রাখছে না। উল্টো গালাগালি ক...

চুড়ান্ত এমপিও নীতিমালা ২০১৮ প্রকাশিত

ছবি
স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার জন্য প্রায় অভিন্ন নিয়মনীতি রেখে পৃথক এমপিও নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত এ খসড়ায় প্রথমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে। ফলে এ বয়সের বেশি কেউ শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন না। আজ বৃহস্পতিবার এ নীতিমালা ওয়েবসাইটে দেয়া হয়। জারি করা নীতিমালায় বলা হয়েছে, ৩৫ বছরের অধিক বয়সী কেউ এ ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন না। পাশাপাশি শিক্ষকদের অবসরের বয়স হবে ৬০ বছর। ৬০ বছর পূর্ণ করা কাউকে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান বা সাধারণ শিক্ষক পদে পুনঃনিয়োগ বা চুক্তিভিত্তিক নিয়োগ করা যাবে না। নীতিমালায় শিক্ষকের এমপিওভুক্তির জন্য শিক্ষাগত যোগ্যতা, নিয়োগে স্বচ্ছতা, নিয়োগের প্রাথমিক বয়স, অবসরের বয়সসীমাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ারও শর্ত রয়েছে। আর প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে শিক্ষকও এমপিওর জন্য বিবেচিত হবেন না, এমন বিধান রাখা হয়েছে। নীতিমালায় বলা হয়, সরকার প্রয়োজনে বদলির ব্যবস্থা করতে পারবে। এক প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক অন্য প্রতিষ্ঠানে সমান বা উচ্চতর পদ...

শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের তথ্য চেয়ে গণ বিজ্ঞপ্তি প্রকাশ

ছবি
১ম থেকে ৫ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা পাস করেছেন তাদের সহ সকল নিবন্ধন পরীক্ষায় পাস করা পরীক্ষার্থীদের জাতীয় মেধা তালিকা তৈরী করা হবে ।এ লক্ষ্যে তাদের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে সরকারি এই সংস্থা এনটিআরসিএ । প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৬ জুনের মধ্যে এনটিআরসির www.ntrca.gov.bd অথবা http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের পরীক্ষা সংক্রান্ত লিংকে প্রবেশ করে তাদের আবশ্যকীয় তথ্য পূরণ করতে অনুরোধ করেছে এনটিআরসিএ।